| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 10-10-2025 ইং
  • 149730 বার পঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “আগামীর বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচিকে জনগণের মাঝে তুলে ধরতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও ব্যাপক জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজার, হাট ও গ্রামাঞ্চলে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন এবং কর্মসূচির মূল লক্ষ্য ও তাৎপর্য সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা একটি জনমুখী রূপরেখা—যেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।”

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা জানান, এই লিফলেট বিতরণ কর্মসূচি গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক অংশ, যা আগামীর মুক্ত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের সংগ্রামকে আরও বেগবান করবে।

স্থানীয় এলাকাবাসী বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে গঠনমূলক রাজনীতির এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

দৌলতপুর উপজেলার ভবিষ্যৎ কর্ণধার জননেতা শরীফ উদ্দিন জুয়েলের সার্বিক সহযোগিতায় এ লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম