| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-02-2026 ইং
  • 49343 বার পঠিত
কুষ্টিয়ার পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বারোপ

মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়ার অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার সভাপতি  মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।” তিনি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদানের আহ্বান জানান।

মতবিনিময় সভায় শিক্ষক-শিক্ষিকাগণ কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষা পরিবেশ, অবকাঠামো এবং একাডেমিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্মানিত পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় মনোযোগ সহকারে সকল প্রস্তাব ও মতামত শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত ও যথাযথভাবে সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া; জনাব মোঃ নাজমুল আরেফিন, প্রধান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

মতবিনিময় সভাটি এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলেই এ ধরনের সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম