| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 143067 বার পঠিত
কুষ্টিয়ায় সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলায় দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় আলামপুর পশুহাট, বিত্তিপাড়া বাজার, লক্ষীপুর বাসস্ট্যান্ড, হরিনারায়নপুর বাজার ও পশ্চিম আব্দালপুরসহ বিভিন্ন জনবহুল এলাকায় লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা চালানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তাঁর নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগকে ঘিরে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন। তারা বলেন, “এই ৩১ দফা কর্মসূচি হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নাগরিক অধিকার রক্ষা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট রূপরেখা।”

অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। আমরা বিশ্বাস করি, জনগণ জেগে উঠেছে—এই আন্দোলন এখন ঘরে ঘরে পৌঁছে গেছে।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি জনগণের শক্তিতে জয়ী হবে। আমাদের লক্ষ্য একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে অংশ নিতে হবে।

সাবেক এমপি আরও বলেন, “এই সনদের পূর্ণতা ফিরে পেতে হলে ধানের শীষে ভোট দিতে হবে এবং বিএনপি'র কেন্দ্র ঘোষিত প্রার্থীকে জয়লাভ করাতে হবে। তাহলেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি’র জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম