কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের শক্তিকে জাতির অগ্রযাত্রার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করে আসছে। জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন দলের তরুণ নেতা ব্যারিস্টার তারিক বিন আজিজ।
তিনি বলেন, “বিএনপি সবসময়ই জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করছি—প্রত্যেক ঘরে, প্রত্যেক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবো, তাদের আস্থা অর্জন করবো।”
ব্যারিস্টার তারিক বিন আজিজ আরও বলেন, “৩১ দফা কর্মসূচি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের রূপরেখা। ধানের শীষ প্রতীক আমাদের সংগ্রামের প্রতীক—এ প্রতীকই জনগণের আশা ও বিশ্বাসের প্রতিফলন।”
তিনি বিশ্বাস প্রকাশ করে বলেন, “জনগণের ভালোবাসা, সমর্থন ও ঐক্যই আমাদের বিজয়ের মূল শক্তি।”
গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে অংশ নেই। জনগণের বিজয় নিশ্চিত হোক ইনশাআল্লাহ।”
বিএনপির এ নেতার বক্তব্যে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠপর্যায়ে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন বাড়াতে ইতিমধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |