কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর ট্রাফিক অফিসে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) কুষ্টিয়া জেলার সদর ট্রাফিক অফিসে বার্ষিক পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জনাব শেখ শাহাদাত আলী। এরপর পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণ করেন এবং ট্রাফিক অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্ট্রারপত্র গভীরভাবে পর্যালোচনা করেন। পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক শৃঙ্খলা, কাজের মান, দাপ্তরিক কার্যক্রমের গতি ও জনসেবামূলক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন এবং বলেন, “জনবান্ধব ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিদর্শন শেষে ট্রাফিক অফিসের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দলীয় ছবি তোলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |