| বঙ্গাব্দ
ad728
ad728

খোকসা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় ৪-২ গোলে খোকসা বিজয়ী

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 31-10-2025 ইং
  • 124498 বার পঠিত
খোকসা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় ৪-২ গোলে খোকসা বিজয়ী
ছবির ক্যাপশন: খোকসা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় ৪-২ গোলে খোকসা বিজয়ী

সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় খোকসা ফুটবল একাদশ ও শৈলকুপা ফুটবল একাদশ।

রোমাঞ্চকর এই খেলায় খোকসা ফুটবল একাদশ ৪-২ গোলে শৈলকুপা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে লড়াই জমিয়ে তোলে। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করে খোকসা একাদশ।

খেলার সেরা পারফর্মার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন খোকসার স্বাধীন। তাকে পুরস্কার প্রদান করেন আয়োজক কমিটির পক্ষে আরমান খেলাঘরের প্রতিনিধিরা।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

এছাড়া, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু এবং অর্থ সম্পাদক নুরুজ্জামান।

খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ। দর্শকদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে খোকসা পরিণত হয় এক উৎসবমুখর জনপদে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম