কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো ‘আম্র কানন’। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) কুষ্টিয়া পুলিশ লাইন্স কম্পাউন্ডে এই ‘আম্র কানন’-এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ফয়সাল মাহমুদ, জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উদ্বোধনী মুহূর্তে পুলিশ লাইন্স চত্বরে এক ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি হয়—যেখানে বৃক্ষরোপণ, সবুজায়ন ও পরিবেশ রক্ষার অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ হন জেলা পুলিশের কর্মকর্তারা।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সমাজে পরিবেশবান্ধব কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখতে চায়। ‘আম্র কানন’ সেই প্রচেষ্টারই অংশ। এই উদ্যোগ আমাদের কর্মপরিবেশকে করবে আরও প্রাণবন্ত, আর প্রকৃতিকে দেবে একটি সবুজ পরশ।”
জানা গেছে, পুলিশ লাইন্সের অব্যবহৃত জমিতে বিভিন্ন জাতের আমগাছ রোপণের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে এই ‘আম্র কানন’। পরবর্তীতে এর আওতায় আরও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও মনোরম ও স্বাস্থ্যসম্মত করে তোলার পাশাপাশি সমাজে পরিবেশবান্ধব চেতনা জাগিয়ে তোলা হবে।
পরিবেশবান্ধব এ উদ্যোগকে কুষ্টিয়া জেলার সাধারণ মানুষও স্বাগত জানিয়েছে। তাদের মতে, “এমন উদ্যোগ শুধু পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করছে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।”
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |