| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া চেম্বার নির্বাচনে পরিচালক পদে আখতারুজ্জামান কাজল মাজমাদারের ভোট প্রার্থনা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-09-2025 ইং
  • 181131 বার পঠিত
কুষ্টিয়া চেম্বার নির্বাচনে পরিচালক পদে আখতারুজ্জামান কাজল মাজমাদারের ভোট প্রার্থনা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া চেম্বার নির্বাচনে পরিচালক পদে আখতারুজ্জামান কাজল মাজমাদারের ভোট প্রার্থনা

কুষ্টিয়া প্রতিনিধি:

আসন্ন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এ পরিচালক পদে প্রার্থী হয়েছেন আখতারুজ্জামান কাজল মাজমাদার। তিনি ব্যবসায়ী সমাজের কাছে ব্যালট নং-২১ এ তাঁর জন্য মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করেছেন।

আখতারুজ্জামান কাজল মাজমাদার জানান, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে তিনি কুষ্টিয়ার ব্যবসায়িক সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় এবং জেলার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, কুষ্টিয়ার ব্যবসায়িক উন্নয়নে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটিকে আরও বেগবান করতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে বলেন, "আপনাদের মূল্যবান ভোট, ব্যালট নং-২১ এ প্রদান করে আমাকে জয়যুক্ত করুন। আপনাদের সমর্থন আমাকে কুষ্টিয়ার ব্যবসায়িক উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।"

ব্যবসায়ী মহলে তাঁর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় তাঁর অংশগ্রহণে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম