| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় ইউএনও প্রদীপ্ত রায় দীপনের চেষ্টায় বদলে যাচ্ছে খোকসা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 19-11-2025 ইং
  • 112736 বার পঠিত
কুষ্টিয়ায় ইউএনও প্রদীপ্ত রায় দীপনের চেষ্টায় বদলে যাচ্ছে খোকসা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় ইউএনও প্রদীপ্ত রায় দীপনের চেষ্টায় বদলে যাচ্ছে খোকসা

কুষ্টিয়া প্রতিনিধি : সাজ্জাদ আহম্মেদ (খোকসা)

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, সেবার মানোন্নয়ন ও জনবান্ধব কার্যক্রমের দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন। তাঁর দায়িত্ব গ্রহণের পর উপজেলাজুড়ে সরকারি সেবার কার্যক্রমে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে। নাগরিকদের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণ এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতিশীল ভূমিকার কারণে সাধারণ মানুষের আস্থা বাড়ছে প্রশাসনের প্রতি।

২০২৪ সালের ১ ডিসেম্বর খোকসায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন প্রদীপ্ত রায় দীপন। বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাঠ প্রশাসনে যে অস্থিরতা সৃষ্টি হয়েছিল—তা মোকাবিলায় তিনি নেতৃত্বের পরিচয় দেন। বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বিত তদারকি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের গতিশীলতার ফলে অবনত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

নাগরিক সেবায় দৃষ্টান্তমূলক পরিবর্তন

উপজেলায় দাপ্তরিক সেবায় এসেছে উল্লেখযোগ্য উন্নতি। ভূমি সেবায় দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে শুরু করেছেন ‘একদিনে নামজারি’ কার্যক্রম। প্রতি বৃহস্পতিবার এ সেবা কার্যক্রমে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে, বেড়েছে সন্তুষ্টি।

এ ছাড়া দ্রব্যমূল্যের ওঠানামা নিয়ন্ত্রণে উপজেলার বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যের বিপণন কেন্দ্র ও কৃষি কর্নার চালু করেন তিনি, যা দ্রুতই ব্যাপক সাড়া ফেলে। পরিবেশ রক্ষা, ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে খাল-নালা, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা পরিষ্কারে শুরু হয়েছে নিয়মিত অভিযান।

শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ

উপজেলা মডেল পাঠাগারকে আধুনিকায়ন করা এবং প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় নতুন উদ্যম সৃষ্টি করেছেন ইউএনও প্রদীপ্ত রায় দীপন। লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিকাশ এবং সুস্থ সহশিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে তিনি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।

অতিরিক্ত দায়িত্বেও স্বচ্ছ ও সক্রিয়

উপজেলা পরিষদ, পৌরসভা এবং একাধিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কাজের চাপ বেড়েছে বহুগুণ। তবুও নাগরিক সেবায় কোনো ঘাটতি হয়নি—বরং বেড়েছে সেবার গতি ও মান।

নিজ দায়িত্বে মানুষের সেবা—ইউএনওর প্রতিশ্রুতি

ইউএনও প্রদীপ্ত রায় দীপন বলেন,“সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। যেখানে দায়িত্ব পালন করেছি—সেখানে জনগণের সেবা নিশ্চিত করাটাই ছিল প্রথম কাজ। খোকসায় যোগদানের প্রথম দিনই বলেছিলাম, এই উপজেলা এখন আমার। যতদিন আছি, ততদিন জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন,“সবার সহযোগিতায় একটি আধুনিক, সেবাবান্ধব, স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে চাই। খোকসাকে উন্নয়নের আদর্শ মডেল হিসেবে প্রতিষ্ঠা করাই এখন লক্ষ্য।”

খোকসায় সেবামুখী প্রশাসনের নতুন দিগন্ত

অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, সেবার গতিশীলতা, স্বচ্ছতা, মানবিকতা ও নেতৃত্ব—সব মিলিয়ে ইউএনও প্রদীপ্ত রায় দীপনের ভূমিকা খোকসায় প্রশাসনিক নবজাগরণের সাক্ষ্য দিচ্ছে। স্থানীয় মানুষের মুখে মুখে এখন তাঁর কাজের প্রশংসা, সন্তুষ্টি এবং আশার আলো।

খোকসায় প্রশাসনিক সেবায় যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে—সেটি দেশের অন্যান্য অঞ্চলে উদাহরণ হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম