কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ায় জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং সেবা কার্যক্রম আরও গতিশীল করতে অনুষ্ঠিত হলো মাসিক কল্যাণ সভা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ, শৃঙ্খলা, পেশাগত উন্নয়ন এবং জনগণের প্রতি দায়িত্বশীলতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, “জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। সেবার মান বজায় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের সমস্যা-সংকট শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত থেকে নিজ নিজ ইউনিটের সার্বিক কার্যক্রম, কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এছাড়া বিগত মাসের কার্যক্রম মূল্যায়ন, সাফল্যের স্বীকৃতি প্রদান এবং সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য বিশেষ নির্দেশনাও প্রদান করা হয়।
প্রতিমাসে আয়োজিত এ ধরনের সভা পুলিশ সদস্যদের আত্মপ্রত্যয়ী করে তোলে এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন উপস্থিত কর্মকর্তারা।
সভায় শেষে পুলিশ সুপার সকলকে পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় নিবেদিত থাকতে আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |