| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসে র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-12-2025 ইং
  • 95497 বার পঠিত
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসে র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবসে র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

কুঙষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমদ, কুষ্টিয়া সদর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেই দেশ ও অর্থনীতির উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম