কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। শনিবার (২৯ নভেম্বর) তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
বিদায়ী পুলিশ সুপার মো. মিজানুর রহমান নবাগত এসপির হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ওসি, শাখা প্রধানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে এসপি মোহাম্মদ জসীম উদ্দিন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম ও কর্মপরিকল্পনা বিষয়ে প্রাথমিক ব্রিফিং নেন।
দায়িত্বভার গ্রহণের পর তিনি বলেন,“কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক-সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বে দায়িত্ব পালন করবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের প্রথম লক্ষ্য।”
উল্লেখ্য, মোহাম্মদ জসীম উদ্দিন এর আগে পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কর্মপরিকল্পনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |