কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
অধ্যবসায়, আত্মবিশ্বাস আর সঠিক দিকনির্দেশনার সম্মিলনে সাফল্য যে অর্জন করা যায়—তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজবাড়ী জেলার পাংশা মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতী। কুষ্টিয়ার স্বনামধন্য ও নির্ভরযোগ্য ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠান সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে প্রস্তুতি নিয়ে তিনি ২০২৫–২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় ৪২তম মেধাস্থান অর্জন করেছেন।
কৃষক পিতা মো. ইকবাল মন্ডল ও গৃহিণী মা মোছা. সুফিয়া বেগমের কন্যা জান্নাতীর এই গৌরবোজ্জ্বল অর্জনে আনন্দিত পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার—সবাই। সীমিত সুযোগ-সুবিধার মাঝেও নিয়মিত অধ্যয়ন, নিরলস অনুশীলন এবং শিক্ষকদের পরামর্শকে পাথেয় করে তিনি এই কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, পরিকল্পিত প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসই ছিল জান্নাতীর সাফল্যের মূল চাবিকাঠি। তার এই অর্জন বর্তমানে অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
জান্নাতীর সাফল্যে সন্তোষ প্রকাশ করে সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর দায়িত্বশীলরা বলেন, আমাদের লক্ষ্য শুধু ভর্তি পরীক্ষায় ভালো ফল নয়; বরং শিক্ষার্থীদের স্বপ্নের পথে সঠিকভাবে এগিয়ে নেওয়া। জান্নাতীর এই সাফল্য আমাদের সেই লক্ষ্যকেই বাস্তব রূপ দিয়েছে।
উল্লেখ্য, কুষ্টিয়া সরকারি কলেজের সামনে অবস্থিত সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য বিশেষ প্রাইভেট প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত ও যুগোপযোগী প্রস্তুতি নিশ্চিত করে আসছে।
জান্নাতীর আগামী দিনের পথচলা হোক আরও সহজ, আলোকোজ্জ্বল ও সাফল্যমণ্ডিত—এই প্রত্যাশায় তার জন্য রইলো আন্তরিক শুভকামনা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |