| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলনে গণসংগীত ও কবিতা আবৃত্তিতে প্রাণবন্ত আয়োজন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 06-12-2025 ইং
  • 103752 বার পঠিত
কুষ্টিয়ায় কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলনে গণসংগীত ও কবিতা আবৃত্তিতে প্রাণবন্ত আয়োজন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলনে গণসংগীত ও কবিতা আবৃত্তিতে প্রাণবন্ত আয়োজন

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দশম জেলা সম্মেলন। শনিবার  ২২ নভেম্বর কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর চতুর্থ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খেটে খাওয়া মানুষের অধিকার, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ চলমান জাতীয় প্রেক্ষাপটে কৃষকের দাবি-দাওয়া তুলে ধরা হয়।

সম্মেলনের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিচালনা করেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, কুষ্টিয়া জেলা কমিটি। আয়োজনের নেতৃত্ব দেন সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানে অংশ নেন ইসলামিয়া কলেজের সংগীত শিক্ষক ওস্তাদ মোতালেব হোসেন, রশিদ মেম্বার ও গীতিকার আজব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্রসহ সার্বিক প্রোগ্রাম পরিচালনা করেন পলান বিশ্বাস।

গণসংগীতের মাধ্যমে শ্রমজীবী মানুষের সংগ্রাম ও মুক্তির কথা তুলে ধরেন শিল্পীরা। পাশাপাশি কবিতা আবৃত্তির আয়োজনও দর্শক-শ্রোতাদের আকর্ষণ করে। কবিতা পরিবেশন করেন নাজিমুল ইসলাম, যিনি ধ্রুবতারা সাংস্কৃতিক শঙ্খের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কুষ্টিয়া।

বক্তারা বলেন, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাংস্কৃতিক শক্তি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। সাংস্কৃতিক কর্মীরা বলেন, সংগীত ও কবিতার মাধ্যমে কৃষকের সংগ্রাম-চেতনা ছড়িয়ে দিতে হবে গ্রাম থেকে শহরে।

সম্মেলনে কৃষকের জীবনের নানা সংকট, মূল্যস্ফীতি, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি জোরালোভাবে উত্থাপিত হয়। প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই সম্মেলন কৃষকদের অধিকার আদায়ে নতুন দিকনির্দেশনা দেবে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম