| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 08-12-2025 ইং
  • 105049 বার পঠিত
কুষ্টিয়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার হরিশংকরপুর খুলুপাড়ায় এক বৃদ্ধা মহিলাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মোছাম্মদ জাহানারা খাতুন। তিনি মতু আবুল শেখের স্ত্রী। সোমবার (৮ ডিসেম্বর) আনুমানিক বিকেল পাঁচটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহানারা খাতুনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে সন্তানরা কেউই তার সঙ্গে বসবাস করতেন না। তিনি একাই বাড়িতে থাকতেন। বৃদ্ধার দেখভালের জন্য বাড়িতে একজন মহিলা ও একজন পুরুষ কাজের লোক নিয়োজিত ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহানারা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে বাড়িতে থাকা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পুলিশ বলছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যা না কি ডাকাতির উদ্দেশ্যে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ  মো. মোশারফ হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। দ্রুতই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা হবে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম