| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় শহীদ পুলিশ পরিবারের পাশে মানবিক উদ্যোগ, ঈদ উপহার ও শুভেচ্ছা প্রদান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-03-2026 ইং
  • 1461 বার পঠিত
কুষ্টিয়ায় শহীদ পুলিশ পরিবারের পাশে মানবিক উদ্যোগ, ঈদ উপহার ও শুভেচ্ছা প্রদান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় শহীদ পুলিশ পরিবারের পাশে মানবিক উদ্যোগ, ঈদ উপহার ও শুভেচ্ছা প্রদান

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার নিদর্শন হিসেবে কুষ্টিয়ায় শহীদ পুলিশ পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন অনুষ্ঠানে এই উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) শহীদ পুলিশ সদস্যদের পরিবারের হাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয়ের পক্ষ থেকে প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের জীবনসংগ্রামের নানা দিক মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কুষ্টিয়া জেলা পুলিশ সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল আবেগ, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরপুর। শহীদ পরিবারের সদস্যরা এ ধরনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সম্মাননা তাদের দুঃসময়ে সাহস জোগায় এবং নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এই আয়োজন আবারও প্রমাণ করেছে—দেশের জন্য আত্মত্যাগ কখনোই বৃথা যায় না; বরং তা চিরকাল সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম