| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার খোকসায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-12-2025 ইং
  • 100539 বার পঠিত
কুষ্টিয়ার খোকসায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার খোকসায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ার খোকসায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওসমানপুর ইউনিয়নের একটি চায়ের দোকানের সামনে এই নৃশংস হামলার শিকার হন তিনি।

আহত পাপ্পু ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পাপ্পু মোটরসাইকেলযোগে ওসমানপুর গ্রামের চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। মুহূর্তের মধ্যে তারা পাপ্পুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম