| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 12-07-2026 ইং
  • 3930 বার পঠিত
কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব রোধে সচেতনতামূলক আলোচনা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে সমাজ ও তরুণ প্রজন্মকে অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১২ জুলাই ২০২৬) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মো. হাসান ইমাম।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ মাসিক সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের কুষ্টিয়ার উপপরিচালক জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম।

আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে একই সম্মেলন কক্ষে ‘অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব ও প্রতিরোধের উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মো. হাসান ইমাম। তিনি অনলাইন জুয়ার সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের সম্পৃক্ততা রোধ এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সভা শেষে জেলার শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম