খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : সাজ্জাদ আহমেদ
খোকসায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে খোকসা মুক্তিযোদ্ধা ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সি এ জেড জি রশিদ রেজা বাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
কুচকাওয়াজ ও খেলাধুলা শেষে বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সার্বিকভাবে কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |