কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে এসে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হয় শিক্ষার্থী ঈশান মুহাম্মাদ প্যারিস।
ঈশান মুহাম্মাদ প্যারিসের পিতা মো. রাইসুল ইসলাম কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং মাতা তারানা তাবাসসুম মেরী কুষ্টিয়া সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক।
ভর্তি উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ নতুন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। একই সঙ্গে মানসম্মত শিক্ষা প্রদান ও সুশিক্ষিত জাতি গঠনে রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ভূমিকার কথা তুলে ধরা হয়।
এ সময় জানানো হয়, শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |