কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
শীতের তীব্র দাপটে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিকতার উষ্ণ ছোঁয়া নিয়ে শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে জেলার দায়িত্বপূর্ণ এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে শীতার্তদের মাঝে স্বস্তির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। তিনি নিজ হাতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে কম্বল তুলে দেন, উষ্ণতা ছড়িয়ে দেন শীতার্ত মানুষের হৃদয়ে।
এ সময় অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ কেবল সীমান্ত সুরক্ষার দায়িত্বেই সীমাবদ্ধ নয়; মানবিক দায়িত্ববোধ থেকে দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক কর্তব্য। শীতের এই কঠিন সময়ে মানুষকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিজিবি জনগণের বন্ধু হিসেবে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে তিনি সীমান্ত এলাকার মানুষকে মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান।
বিজিবির এই উদ্যোগে উপকৃত শীতার্ত মানুষদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। স্থানীয়রা সময়োপযোগী এই সহায়তাকে সাধুবাদ জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শীতের দুঃসময়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এমন মানবিক কর্মসূচি শুধু শীত নিবারণই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |