| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, মোবাইল কোর্টে দণ্ড

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-05-2026 ইং
  • 7924 বার পঠিত
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, মোবাইল কোর্টে দণ্ড
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, মোবাইল কোর্টে দণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি:

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কুষ্টিয়ায় পরিচালিত এক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর “খ” সার্কেল, কুষ্টিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলার মিরপুর উপজেলা এবং কুষ্টিয়া সদর উপজেলা-এর দহকুলা মোল্লাপাড়া ও কুঠিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামিদের নিজ নিজ বসতবাড়ি থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ শুভ মোল্লা (৩০), পিতা: আসাদুজ্জামান মোল্লা, সাং- দহকুলা মোল্লাপাড়া, থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়া;মোঃ খোকন (৪৫), পিতা: মৃত লাল গফুর, সাং- কুঠিপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া;মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা: মোঃ কামরুল ইসলাম, সাং- কুঠিপাড়া, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া।

অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক খবির আহমেদ এবং উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হলে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে ১ মাস, ৪ মাস ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যথাক্রমে ২ হাজার, ৩ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলার সর্বত্র মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম