| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-12-2025 ইং
  • 90011 বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থান
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থান

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সীমান্তে নিয়মিত টহল পরিচালনাকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার  (২৪ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ৮৪/১-এস সংলগ্ন বাংলাদেশ অংশের ডিগ্রীরচর এলাকা থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে বিজিবির নিয়মিত টহল দল একজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম এম বাবু (৪৫)। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আজিজ শেখ এবং মাতা মৃত রোকেয়া বেগম। বিজিবির নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত টহল দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করতে সক্ষম হয়।

এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক ৭ হাজার টাকা মূল্যের ধূর (মাদকজাত দ্রব্য) জব্দ করা হয় বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। আটককৃত ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদক পাচার, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম