| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ইয়াবা ও চোরাচালানী সার জব্দ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 25-12-2025 ইং
  • 90729 বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ইয়াবা ও চোরাচালানী সার জব্দ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ইয়াবা ও চোরাচালানী সার জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

সীমান্ত নিরাপত্তা জোরদার ও মাদকসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় ডিএপি সার আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল, নম্বর-৬৩৮৫৩ হাবিলদার মো. নুরুজ্জামানের নেতৃত্বে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ‘আলহাজ্ব’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের ভেতর থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।

অপরদিকে একই দিনে দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সীমান্ত পিলার ১৪৭/৭-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া নামক স্থানে নিয়মিত টহল দল, নম্বর-৬৬৭৯২ নায়েক বুলবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫০ কেজি ডিএপি সার আটক করে বিজিবি। জব্দকৃত সারের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এ নিয়ে ওই দিনের অভিযানে আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ ৩০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং চোরাচালানী সার যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও চোরাকারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম