| বঙ্গাব্দ
ad728
ad728

সেবার বন্ধনে ঐক্যের আহ্বান ঈদ শুভেচ্ছায় উজ্জ্বল ‘সিজান অটো’র নতুন উদ্যোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 27012 বার পঠিত
সেবার বন্ধনে ঐক্যের আহ্বান ঈদ শুভেচ্ছায় উজ্জ্বল ‘সিজান অটো’র নতুন উদ্যোগ
ছবির ক্যাপশন: সেবার বন্ধনে ঐক্যের আহ্বান ঈদ শুভেচ্ছায় উজ্জ্বল ‘সিজান অটো’র নতুন উদ্যোগ

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের সুপরিচিত ও আস্থাভাজন পরিবহন প্রতিষ্ঠান ‘সিজান অটো’-এর প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম জেলার সকল সিজান অটোর মালিকদের নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি জেলার পরিবহন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।

সম্প্রতি এক সৌহার্দ্যপূর্ণ বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিজান অটো মেহেরপুর জেলার মানুষের আস্থা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। যাত্রীসেবার মানোন্নয়ন, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মালিকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়েই নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সকল মালিককে ঐক্যবদ্ধ থেকে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।

মোঃ সাইফুল ইসলাম বলেন,“পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি আধুনিক, সুশৃঙ্খল ও শক্তিশালী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সকলের অংশগ্রহণ আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।”

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সৌহার্দ্য ও মানবিকতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে আনে। এই আনন্দঘন মুহূর্তে তিনি জেলার সর্বস্তরের মানুষ, পরিবহন শ্রমিক, মালিক, চালক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। পাশাপাশি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের মতে, মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ‘সিজান অটো’ ইতোমধ্যেই মেহেরপুরে একটি নির্ভরতার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন এই উদ্যোগ পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তন, শৃঙ্খলা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম