| বঙ্গাব্দ
ad728
ad728

সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্যোগে কুষ্টিয়ায় বাংলা অলিম্পিয়াড এইচএসসি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-12-2025 ইং
  • 87500 বার পঠিত
সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্যোগে কুষ্টিয়ায় বাংলা অলিম্পিয়াড এইচএসসি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের উদ্যোগে কুষ্টিয়ায় বাংলা অলিম্পিয়াড এইচএসসি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি শিক্ষার্থীদের গভীর অনুরাগ সৃষ্টি এবং প্রকৃত মেধা অন্বেষণের লক্ষ্যে কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলা অলিম্পিয়াড এইচএসসি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬। উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কেন্দ্রসহ নির্ধারিত একাধিক পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৬ শতাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে পুরো পরীক্ষাকেন্দ্রজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উদ্দীপনাময় পরিবেশ।

আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ, অনুধাবন ও সৃজনশীল দক্ষতা যাচাইয়ের মাধ্যমে তাদের প্রকৃত মেধা মূল্যায়নই ছিল এই অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নগদ ২ লক্ষ টাকা মূল্যের মেধাবৃত্তি, সম্মাননা সনদ ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

পরীক্ষা চলাকালে সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর পরিচালক ও শিক্ষকবৃন্দ বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তারা বলেন,“বাংলা আমাদের মাতৃভাষা—আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মধ্যে ভাষা ও সাহিত্যচর্চার প্রতি ভালোবাসা তৈরি করতেই আমাদের এই প্রয়াস। ভবিষ্যতেও এমন শিক্ষাবান্ধব ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে।”

পরীক্ষার্থীরাও আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করে জানান, প্রশ্নপত্র ছিল মানসম্মত, চিন্তাশীল ও সৃজনশীলতা উদ্দীপক, যা তাদের ভাষাগত দক্ষতা ও মননশীলতা বিকাশে সহায়ক হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ার অন্যতম নির্ভরযোগ্য ও স্বনামধন্য প্রতিষ্ঠান সোহান'স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং উচ্চশিক্ষায় সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলা অলিম্পিয়াড এইচএসসি মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে আরেকটি প্রশংসনীয় ও ইতিবাচক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম