| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান খালেক ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-12-2025 ইং
  • 78897 বার পঠিত
কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান খালেক ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান খালেক ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার লাহিনীপাড়া এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটা “খালেক ব্রিকস”-এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে একটি মামলা দায়েরপূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়ার পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনার অভিযোগে এ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অবৈধ ইটভাটার ফলে পরিবেশ দূষণ, ফসলি জমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি হচ্ছে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা মালিকদের দ্রুত আইনানুগ প্রক্রিয়ার আওতায় আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সতর্ক করেন।

প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় পরিবেশ সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে এবং নিয়ম বহির্ভূত ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম