| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় “দৈনিক আমাদের দিন” পত্রিকার কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 16-10-2025 ইং
  • 137935 বার পঠিত
কুষ্টিয়ায় “দৈনিক আমাদের দিন” পত্রিকার কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় “দৈনিক আমাদের দিন” পত্রিকার কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি:

“সত্য প্রকাশে সাহস” — এই মূলমন্ত্রকে ধারণ করে কুষ্টিয়ার দৌলতপুর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন দৈনিক পত্রিকা “দৈনিক আমাদের দিন”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় দৌলতপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির কার্যালয় ও খুলনা বিভাগীয় প্রেসক্লাবের অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, “একটি নিরপেক্ষ ও সাহসী সংবাদপত্র সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। আশা করি ‘দৈনিক আমাদের দিন’ সত্য, ন্যায় ও জনগণের অধিকারের পক্ষে কলম চালাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ  মো. সোলাইমান শেখ এবং বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইডের চেয়ারম্যান  মো. নুরুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএম শাহ্ আলম, সম্পাদক, দৈনিক আমাদের দিন। তিনি বলেন, “আমরা কোনো পক্ষের নই— আমরা সত্যের পক্ষে। সমাজের সাধারণ মানুষের কণ্ঠস্বরই হবে এই পত্রিকার আসল শক্তি।”

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয়  প্রেসক্লাব; সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখা; মো. অহিদুল ইসলাম নেন্টু মোল্লা, সভাপতি দৌলতপুর উপজেলা শাখা , কুষ্টিয়া বিভাগীয় প্রেসক্লাব ও সহ-সভাপতি, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব দৌলতপুর উপজেলা শাখা; এছাড়া উপস্থিত ছিলেন  দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. জনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শিশির আলী, সাংগঠনিক সম্পাদক মো. রনি, তথ্য ও গবেষণা সম্পাদক মো. বাপ্পিসহ গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা পত্রিকার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কেক কেটে “দৈনিক আমাদের দিন”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, স্বাধীন সাংবাদিকতা ও নির্ভীক সংবাদ প্রকাশের মাধ্যমে এই পত্রিকা সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। ‘দৈনিক আমাদের দিন’ হোক ন্যায় ও সত্যের কণ্ঠস্বর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন উদ্যোগটির সাফল্য কামনা করেন এবং দেশের স্বাধীন গণমাধ্যম চর্চায় “দৈনিক আমাদের দিন”-এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ। প্রাণবন্ত আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

পত্রিকা প্রকাশিত প্রতিবেদন প্রস্তুতকরণ 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম