কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ সামনে রেখে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন তীব্রতর হয়ে উঠছে। নির্বাচনী হাওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে জনপদজুড়ে। এই প্রেক্ষাপটে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী যাত্রার সূচনা করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলমের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। খেলাফত মজলিসের প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে নির্বাচনী মাঠে অবতরণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
জেলা জুড়ে চলছে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এবার যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছেন। ভোটারদের ভাষায়—যিনি সুখ-দুঃখে পাশে থাকবেন, এলাকার সমস্যা মনোযোগ দিয়ে শুনবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন, তাকেই তারা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুফতি আব্দুল হামিদ বলেন, জনগণের নৈতিকতা জাগ্রত করা, ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। মিরপুর ও ভেড়ামারার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘবের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, কুষ্টিয়া-২ আসনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। ফলে এই আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ও জনআগ্রহ ক্রমেই বাড়ছে, যা নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |