| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ বিড়ি উদ্ধার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-01-2026 ইং
  • 69203 বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ বিড়ি উদ্ধার
ছবির ক্যাপশন: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে তিন লাখ টাকার অবৈধ বিড়ি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ বিড়ি উদ্ধার করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে মোট ৫ হাজার ৮৬৬ প্যাকেট অবৈধ ও ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকালে কুষ্টিয়া জেলার ত্রিমোহনী বাইপাস এলাকায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব বিড়ির আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার মাঠপাড়া এলাকা থেকে ভারতীয় ১ হাজার ৬৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব বিড়ির আনুমানিক মূল্য ৯১ হাজার ১০০ টাকা।

উদ্ধারকৃত সব বিড়ির সর্বমোট সিজার মূল্য ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার, মাদক চোরাচালান ও সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

বিজিবির এ ধরনের তৎপরতায় সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে এবং চোরাচালানকারীদের তৎপরতা অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম