| বঙ্গাব্দ
ad728
ad728

মিরপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান সোহেল খন্দকার

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 09-03-2026 ইং
  • 100 বার পঠিত
মিরপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান সোহেল খন্দকার
ছবির ক্যাপশন: মিরপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান সোহেল খন্দকার

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুরে উন্নয়ন ও অগ্রগতির নতুন প্রত্যাশা জাগিয়ে তুলেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল খন্দকার। তিনি মিরপুর উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব “মডেল উপজেলা” হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

স্থানীয় জনগণের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে সোহেল খন্দকারের এই উদ্যোগ মিরপুরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

সোহেল খন্দকার বলেন, “মিরপুরের সার্বিক উন্নয়নই আমার লক্ষ্য। সঠিক পরিকল্পনা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মিরপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য আমি সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থন ও দোয়া কামনা করছি।

তিনি আরও জানান, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা—এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল খন্দকার। তিনি বলেন, “ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই আনন্দঘন মুহূর্তে আমি মিরপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”

উল্লেখ্য, সোহেল খন্দকার বর্তমানে দৈনিক বাংলার কণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি তিনি খন্দকার গ্রুপ অব সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা ও খন্দকার শিশু স্বপ্ন উন্নয়ন কেন্দ্রের পরিচালনাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন। স্থানীয়দের আশা, এমন উদ্যোগী নেতৃত্ব মিরপুর উপজেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম