| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ধানের শীষের গণসংযোগে জনতার উচ্ছ্বাস

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-01-2026 ইং
  • 52765 বার পঠিত
কুষ্টিয়া-৩ (সদর) আসনে ধানের শীষের গণসংযোগে জনতার উচ্ছ্বাস
ছবির ক্যাপশন: শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যবসায়ীদের মাঝে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সরব উপস্থিতি

কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার টানা তৃতীয় দিনের মতো ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তিনি কুষ্টিয়া শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোর মধ্যে বড় স্টেশন রোড, এন.এস রোড, পাঁচ রাস্তার মোড়, ছয় রাস্তার মোড়সহ বিভিন্ন প্রধান সড়ক ও বিপণিবিতানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পথচারীদের শুভেচ্ছা জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন,“কুষ্টিয়াকে একটি আধুনিক, বাসযোগ্য ও কর্মসংস্থানমুখী শহর হিসেবে গড়ে তুলতে হলে সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। আমি নির্বাচিত হলে কুষ্টিয়া সদর আসনের অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তার উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে করমর্দন করেন এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান। শহরের ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তনের প্রত্যাশার কথাও তুলে ধরেন।

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা শান্তিপূর্ণভাবে শ্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

এদিকে ধারাবাহিক গণসংযোগে কুষ্টিয়া সদর আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন দিন দিন আরও দৃঢ় হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম