| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ আটক ১

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 27-02-2026 ইং
  • 240 বার পঠিত
কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ আটক ১
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

মাদক নির্মূলে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মোঃ পিন্টু মন্ডল (৩৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উত্তর জুগিয়া গ্রামের বাসিন্দা। অভিযানে তার দখলীয় বসতঘরের ভেতর থেকে নিজ হেফাজতে রাখা ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালবেলা তার বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ রাসেল কবীর বাদী হয়ে কুষ্টিয়া সদর থানা-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কুষ্টিয়ায় মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম