কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে কুষ্টিয়ার কুঠিপাড়ায় মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) আসরের নামাজের পর কুঠিপাড়া মডেল মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আকাশে হোসেন মাসুম। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজানের শিক্ষাকে ধারণ করে সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ আরাফাত। তিনি বলেন, মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করবে।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাবুবুল রহমান। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রনক, মো. মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম শহীদ ও মো. মাসুম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আসলাম হোসেন আপন, প্রচার সম্পাদক মো. সাকিব হোসেন, ক্রীড়া সম্পাদক মুন্না আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ধর্ম বিষয়ক সম্পাদক নায়েব আলী ও আইন সম্পাদক আলম শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেজিব হোসেন, হাজী জহর আলী সর্দার, জিহাদ হোসেন, আশরাফুল হোসেন, শহিদুল ইসলাম, রাসেল আহমেদ, আহমেদ, ইমন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা।
শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |