| বঙ্গাব্দ
ad728
ad728

মেহেরপুরে খুদে কারাতেকাদের বেল্ট টেস্ট ও সনদ প্রদান

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 30-04-2026 ইং
  • 13944 বার পঠিত
মেহেরপুরে খুদে কারাতেকাদের বেল্ট টেস্ট ও সনদ প্রদান
ছবির ক্যাপশন: মেহেরপুরে খুদে কারাতেকাদের বেল্ট টেস্ট ও সনদ প্রদান

মেহেরপুর প্রতিনিধি:

 শৃঙ্খলা, আত্মরক্ষা ও আত্মবিশ্বাস গড়ে তোলার প্রত্যয়ে মেহেরপুরে অনুষ্ঠিত হলো খুদে কারাতেকাদের বেল্ট টেস্ট প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ বর্ণাঢ্য আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ক্ষুদে কারাতেকারা তাদের দক্ষতা, কৌশল ও অনুশীলনের নিপুণতা প্রদর্শন করে উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে উত্তীর্ণদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র ও বেল্ট।

এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সিনিয়র কারাতে সাইফুল ইসলামের ব্ল্যাক বেল্ট অর্জন। তার এ সাফল্য নতুন প্রজন্মের কারাতেকাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

অনুষ্ঠানটি আয়োজন করেন জিয়াউল আলম মামুন এবং দক্ষতার সঙ্গে সার্বিক পরিচালনা করেন প্রধান প্রশিক্ষক মশিউর আলম দিপু।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ—বাকা বিল্লাহ, আজমল হোসেন মোল্লা, মিন্টু, আসাদুল হক ও শফিকুর রহমান সেন্টু। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও মার্শাল আর্টের বিকল্প নেই। কারাতে শুধু আত্মরক্ষার কৌশলই নয়, এটি একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী ও মানবিক করে তোলে।

অনুষ্ঠানের শেষপর্বে নবীন কারাতেকাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম