নারায়ণগঞ্জ প্রতিনিধি: মোঃ আল মামুন
দীর্ঘদিনের অভিযোগ, ভোগান্তি আর সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে থাকা নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অবশেষে নেমেছে প্রশাসনের কঠোর নজরদারি। পাসপোর্ট করতে আসা মানুষদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও প্রতারণার মাধ্যমে সক্রিয় থাকা দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে আটক করা হয়েছে ৭ দালালকে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে পাসপোর্ট অফিস এলাকা জুড়ে সৃষ্টি হয় তৎপরতা ও স্বস্তির পরিবেশ। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ। অভিযানে সহযোগিতা করে র্যাব-১১ ও জেলা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে দালালচক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের এমন দৃঢ় অবস্থানে স্বস্তি প্রকাশ করেন পাসপোর্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের অনেকে জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র “দালাল ছাড়া পাসপোর্ট হয় না” — এমন ভীতি সৃষ্টি করে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। অনেকেই বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হতেন। তবে প্রশাসনের এ অভিযানের ফলে সেবাপ্রার্থীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা খাতে কোনো ধরনের দালালচক্র, অনিয়ম কিংবা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের ভোগান্তি কমাতে এবং সরকারি সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সরকারি সেবার নামে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান সাধারণ মানুষের মাঝে আস্থা ফিরিয়ে আনবে বলেই মনে করছেন সচেতন মহল।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |