| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন দ্রুত সংস্কার কাজ শুরুর আহ্বান যাত্রী ও সচেতন মহলের

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 19862 বার পঠিত
কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন দ্রুত সংস্কার কাজ শুরুর আহ্বান যাত্রী ও সচেতন মহলের
ছবির ক্যাপশন: কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন দ্রুত সংস্কার কাজ শুরুর আহ্বান যাত্রী ও সচেতন মহলের

কুষ্টিয়া প্রতিনিধি:

দীর্ঘদিনের অবহেলা আর নানামুখী দুর্ভোগের অবসান চেয়ে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ। সোমবার (১১ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ রেলযাত্রী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন একসময় এ অঞ্চলের যাতায়াত ব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের অভাবে এটি এখন চরম অব্যবস্থাপনার শিকার। প্ল্যাটফর্মের বেহাল অবস্থা, যাত্রীছাউনি সংকট, অপর্যাপ্ত বসার ব্যবস্থা ও নানাবিধ নাগরিক সুবিধার অভাবে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী।

বক্তারা আরও জানান, স্টেশন সংস্কার প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হলেও রহস্যজনক কারণে এখনো কাজ শুরু হয়নি। এতে জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। অবিলম্বে সংস্কার কাজ শুরু করে দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, একটি জেলার গুরুত্বপূর্ণ রেলস্টেশনের এমন অবহেলিত চিত্র কোনোভাবেই কাম্য নয়। আধুনিক ও নিরাপদ রেলসেবা নিশ্চিত করতে কুষ্টিয়া কোর্ট স্টেশনকে যুগোপযোগীভাবে সংস্কার করা এখন সময়ের দাবি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্টেশন এলাকার সার্বিক উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম