কুষ্টিয়া প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার “খ” সার্কেলের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) সকালে জেলার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ স মিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দৌলতপুর উপজেলার হোসেনাবাদ স মিলপাড়া এলাকার বাসিন্দা মোঃ আঃ রাজ্জাক (৬০)। তিনি মৃত মুন্দির মন্ডলের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত অভিযানে অংশ নেয়। এসময় আসামির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান তারা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |