| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার খাজানগরে ১৬ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 26-05-2026 ইং
  • 7296 বার পঠিত
কুষ্টিয়ার খাজানগরে ১৬ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার খাজানগরে ১৬ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

পবিত্র ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার খাজানগর আদর্শ পাড়ায় ১৬ শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের মাঝে সৃষ্টি করেছে আনন্দ-উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার অনুভূতি। মঙ্গলবার ২৬ মে সকালে খাজা নগর আদর্শ পাড়া নিজ বাসায় সমাজ সেবামূলক এই মুহূর্তে কার্য সম্পন্ন করা হয়। 

সমাজসেবামূলক এই আয়োজনের নেতৃত্ব দেন খাজানগরের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মজনুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বটতৈল ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. রুশিয়া খাতুন।

অনুষ্ঠানে ঈদ সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। সকাল থেকেই উপকারভোগীরা সারিবদ্ধভাবে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস। তারা আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই আমাদের উদ্যোগ সার্থক হবে।”

মজনুর রহমান বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।” অন্যদিকে রুশিয়া খাতুন বলেন, “জনগণের সেবা করার মধ্যেই প্রকৃত তৃপ্তি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।

এ ধরনের মানবিক উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে বলে মনে করছেন স্থানীয়রা।



ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম