কুষ্টিয়া প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উদযাপনকে কেন্দ্র করে কুষ্টিয়া পুলিশ লাইন্সে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে আয়োজিত এই প্রীতিভোজ অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসবের আনন্দ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
পুলিশ সুপারের পক্ষ থেকে আয়োজিত এই প্রীতিভোজে জেলা পুলিশের সকল সদস্যদের মাঝে উন্নতমানের ও সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এই আয়োজন পুলিশ সদস্যদের মাঝে এক ভিন্নমাত্রার উৎসবের আমেজ সৃষ্টি করে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্স সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ঈদের এই মিলনমেলায় কেবল খাবার ভাগাভাগি নয়, বরং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও মানবিক সম্পর্ক আরও গভীরতর করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |