কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৫নং আড়িয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা) ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আড়িয়া ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এজন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।
আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা) ইউনিয়নের তরুণ, প্রবীণ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের আন্তরিক দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আপনাদের পাশে থেকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত আড়িয়া ইউনিয়ন গড়তে চাই।”
আসন্ন নির্বাচনে তিনি আড়িয়া ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন এবং একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম রাহাত (কামরুল মোল্লা), যা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |