কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আলামিনের শারীরিক অবস্থা বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁর রক্তচাপ (বিপি), পালস ও শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
আলামিনের স্বজনেরা জানান, আল্লাহর অশেষ রহমত এবং চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তিনি এখনো জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তাঁরা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
পরিবারের পক্ষ থেকে চিকিৎসাসেবায় নিয়োজিত ডা. লিমন পারভেজ, ডা. শাওন, ডা. তুরান, ডা. রাজকুমারসহ আইসিইউ বিভাগের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট চিকিৎসকেরা রোগীকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে আলামিনের চিকিৎসা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। এসবের মধ্যে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগও রয়েছে। তবে রোগীর পরিবারের দাবি, এমন অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের ভাষ্য, চিকিৎসকেরা শুরু থেকেই সর্বোচ্চ চেষ্টা করে রোগীর চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
আলামিনের স্বজনেরা বলেন, চিকিৎসাসংক্রান্ত বিষয়ে যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করাই সবার জন্য কল্যাণকর। এতে রোগীর পরিবার যেমন মানসিকভাবে চাপে পড়ে, তেমনি চিকিৎসাসেবার পরিবেশও অযথা প্রশ্নের মুখে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আলামিনের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |