| বঙ্গাব্দ
ad728
ad728

মোনাখালী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল ইসলাম মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 03-07-2026 ইং
  • 4719 বার পঠিত
মোনাখালী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল ইসলাম মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা
ছবির ক্যাপশন: মোনাখালী ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুল ইসলাম মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

মেহেরপুর প্রতিনিধি : হিরক খান

আসন্ন ০২ নম্বর মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আনোয়ারুল ইসলাম মোল্লার উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এই শোভাযাত্রাটি গোপালনগর এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পথে পথে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

শোভাযাত্রাটি ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোনাখালী (নওদাপাড়া), গোপালনগর, ৭ নম্বর ওয়ার্ডের রামনগর ও ভবানীপুর, ৮ নম্বর ওয়ার্ডের রশিকপুর, ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর, ৪ নম্বর ওয়ার্ডের বিশ্বনাথপুর ও শিবপুর এবং ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় শোভাযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা অংশ নেন। তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ারুল ইসলাম মোল্লার পক্ষে সমর্থন কামনা করেন।

শোভাযাত্রা শেষে আনোয়ারুল ইসলাম মোল্লা বলেন, "দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং মানুষের পাশে থেকে কাজ করাই হবে আমার অঙ্গীকার।"

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা ইতোমধ্যেই জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় এই মোটরসাইকেল শোভাযাত্রা এলাকায় নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম