নিজস্ব প্রতিবেদক
দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ইলিশ মাছ নিশ্চিত করতে এবং ইলিশ রপ্তানি নীতিমালা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে দেশের চাহিদা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইলিশ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে লেখক উল্লেখ করেন, ইলিশ বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ ও জাতীয় ঐতিহ্যের প্রতীক। দেশের সাধারণ মানুষের কাছে ইলিশ সহজলভ্য ও ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, অতীতে দেশের চাহিদা পূরণের আগে ইলিশ বিদেশে রপ্তানির বিষয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সে প্রত্যাশা পূরণ হয়নি বলে লেখকের অভিমত। তিনি দাবি করেন, দেশের মানুষের প্রয়োজন মেটানোর পরই রপ্তানির সিদ্ধান্ত নেওয়া উচিত।
চিঠিতে আরও প্রস্তাব করা হয়, ইলিশের ভরা মৌসুমে জেলেদের কাছ থেকে দ্রুত মাছ সংগ্রহ করে দেশের ৬৪টি জেলায় সরবরাহ নিশ্চিত করা হলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। একই সঙ্গে অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়।
লেখকের মতে, ইলিশ বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ইলিশ ব্যবস্থাপনা ও রপ্তানি নীতিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং সরকারের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাবে।
চিঠির শেষে লেখক দেশের স্বার্থ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইলিশ রপ্তানি বিষয়ে যুগোপযোগী ও জনবান্ধব নীতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক আহ্বান জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |