সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস)-এর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উসাস প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, আগামী ডিসেম্বর-২০২৫ এ আয়োজিত যাত্রাপালা উৎসবসহ আসন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উসাসের সভাপতি রবিউল আলম বাবুল ও মহাসচিব আনোয়ার হোসেন বিশ্বাস। তাঁদের উপস্থিতিতে নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উসাসের উপদেষ্টা ও বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু, শামীম আহমেদ বাবু এবং অর্থসম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
সভায় সভাপতি রবিউল আলম বাবুল বলেন, “খোকসার সাংস্কৃতিক অঙ্গনে উসাস একটি উজ্জ্বল নক্ষত্র। সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও এর মূল সত্তা পূর্বপুরুষদের ঐতিহ্য থেকে প্রাপ্ত। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে উসাস আবারও গতিশীল হয়ে উঠেছে। আমরা আশা করি, এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং খোকসার সাংস্কৃতিক জগৎ আরও সমৃদ্ধ হবে।”
তিনি নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |