| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-07-2026 ইং
  • 9636 বার পঠিত
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ছবির ক্যাপশন: শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

শিক্ষাব্যবস্থার চলমান সংস্কার কার্যক্রমের প্রতি সংহতি প্রকাশ এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখা, সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সোমবার (২০ জুলাই) কুষ্টিয়া শহরের এন এস রোডসংলগ্ন কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, যুগোপযোগী, দক্ষ ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে একটি স্বার্থান্বেষী মহল এসব উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, যা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষার অগ্রযাত্রাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করছে।

মানববন্ধনে প্রধান বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান। তিনি বলেন, "দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তন ও সংস্কার কার্যক্রম সফল করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। বিভ্রান্তিকর প্রচারণা কিংবা অস্থিতিশীলতা কখনোই শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনতে পারে না।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুল ইসলাম, উপাধ্যক্ষ আতাহার আলী, মো. নাসির উদ্দিন, মোহাম্মদ আশরাফুল আলম, ইমদাদুল ইসলাম জোয়ার্দার, আবু কায়েম, আশরাফুল ইসলামসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

বক্তারা বলেন, শিক্ষার পরিবেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সচেতন থাকতে হবে। তারা গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়নে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে শিক্ষাঙ্গনে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, নৈতিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের সংস্কার উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম