| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-07-2026 ইং
  • 16159 বার পঠিত
কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া জেলা পরিষদের অর্থায়নে জেলার বিভিন্ন গোরস্থান, ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত কাজের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ২টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এ চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন অর্থবছরের রাজস্ব ও এডিপি তহবিলের অর্থ থেকে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিলের প্রথম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক প্রদান করা হয়।

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রকল্পসংশ্লিষ্টদের হাতে এসব চেক তুলে দেন। এ সময় তিনি প্রকল্পগুলোর সুষ্ঠু ও মানসম্মত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চেক বিতরণকালে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকীসহ জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকার গোরস্থান, ঈদগাহ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে গৃহীত প্রকল্পগুলোর বিপরীতে পর্যায়ক্রমে অর্থায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রকল্পগুলোর প্রথম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক বিতরণ করা হয়।

স্থানীয়রা মনে করছেন, জেলা পরিষদের অর্থায়নে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের সেবার পরিধিও আরও বিস্তৃত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম