| বঙ্গাব্দ
ad728
ad728

মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন, রামনগর-ভবানীপুরে আরিফুল ইসলামের ব্যাপক গণসংযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 22-07-2026 ইং
  • 7607 বার পঠিত
মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন, রামনগর-ভবানীপুরে আরিফুল ইসলামের ব্যাপক গণসংযোগ
ছবির ক্যাপশন: মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন, রামনগর-ভবানীপুরে আরিফুল ইসলামের ব্যাপক গণসংযোগ

মেহেরপুর প্রতিনিধি: হিরক খান

আসন্ন ২ নম্বর মোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের মোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামনগর-ভবানীপুর এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন মেম্বার পদপ্রার্থী মো. আরিফুল ইসলাম। বুধবার (২২ জুলাই) তিনি শতাধিক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

গণসংযোগকালে মো. আরিফুল ইসলাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শোনেন। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

এ সময় আরিফুল ইসলাম বলেন, এলাকার মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি। একটি সুন্দর, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডবাসী আমাকে দোয়া, ভালোবাসা ও সমর্থন দিয়ে নির্বাচিত করলে তাঁদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। জনগণের সেবা করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্লোগান ও শুভেচ্ছার মধ্য দিয়ে আরিফুল ইসলামকে স্বাগত জানান। এ সময় রামনগর ও ভবানীপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

গণসংযোগকে ঘিরে রামনগর-ভবানীপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীর সরাসরি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও মতামত শোনার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়দের অনেকে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই ৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগও বাড়ছে। ফলে রামনগর-ভবানীপুর ওয়ার্ডজুড়ে নির্বাচনী আমেজ ক্রমেই জোরালো হয়ে উঠছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম