“কুষ্টিয়া প্রতিনিধি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের অবিস্মরণীয় অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মত্যাগকে দেশ ও জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন।
পরে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য প্রার্থনা করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহান আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাঁদের আদর্শ ধারণের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
| ফজর | ৫.২১ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
| মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
| এশা | ৬.৪৪ মিনিট রাত |
| জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |