| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 24-08-2026 ইং
  • 101 বার পঠিত
কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ছবির ক্যাপশন: কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি | মো. মুনজুরুল ইসলাম

কুষ্টিয়া সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ত্রিবার্ষিক সম্মেলন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মো. হাবিবুর রহমান হাবুকে সভাপতি এবং মো. রাজিব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া জেলা শাখার অধীনে কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সদর থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক কে এইচ সরোয়ার হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক খ. ম. মোখলেসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান বস্তু, জেলা শ্রমিক দলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক সঞ্জয় দত্ত, সদস্যসচিব রুবেল মাহমুদ লালচাঁদ, জেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিনুর রশিদ খোকন এবং আলমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোজাম সরকার।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. হোসেন সিকদার। এ সময় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ হিরাজুল ইসলাম এবং সদর থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও মানুষের ন্যায্য দাবির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মেলন সঞ্চালনা করেন সদর থানা শ্রমিক দলের সদস্যসচিব মোহাম্মদ রাজিব বিশ্বাস ও সুবর্ণা।

সম্মেলনের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে মো. হাবিবুর রহমান হাবুকে সভাপতি এবং মো. রাজিব বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো. ফিরোজ মেম্বরকে সিনিয়র সহসভাপতি, মো. ইসারত আলী, মো. আনিচুর রহমান, মো. সালম প্রধান, মো. বিদ্যুৎ, মো. জিল্লুর রহমান, মো. বাদশা, মো. রেদওয়ান, মো. রাজা, মো. মিজানুর রহমান, মো. হৃদয় আহমেদ ও মো. ফারুককে সহসভাপতি করা হয়েছে।

এ ছাড়া মো. আব্দুস সামাদ দিপু, মো. মুরসালিন খন্দকার রাসেল, মো. আমিরুলসহ একাধিক নেতাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোহরাব, মো. জাহাঙ্গীর, মো. মোবারক, মো. রতন, মো. আশাদুল, মো. আলিম মালিথা, মো. জসিম, মো. সুইট ও মো. নিজাম উদ্দিনকে সহসাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে মো. জাহাঙ্গীর আলম, মো. রাজু সিকদার, মো. জনি, মো. হাসান খান, মো. আলী, মো. সৌরভ, মো. সোহেল, মো. সিরাজ ও মো. রাজিবসহ কয়েকজনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রচার, দপ্তর, ধর্মীয়, তথ্য ও সমাজকল্যাণ, ক্রীড়া, যুব ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটি অনুমোদন করেন কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম